1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দুই কোটি শেয়ার বিক্রি করবে ইফাদ অটোসের উদ্যোক্তা - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ইফতেখার আহমেদ টিপু তার কাছে থাকা কোম্পানির ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার বিক্রির ঘোষণা দেন।

ডিএসই জানিয়েছে, বর্তমানে ইফতেখার আহমেদ টিপুর কাছে ইফাদ অটোস লিমিটেডের ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১৬২টি শেয়ার রয়েছে। বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ঘোষণা দেয়া শেয়ারগুলো বিক্রি করবেন।

এদিকে কোম্পানির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী- চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৫১ পয়সা।

মুনাফা বৃদ্ধির পাশাপাশি কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইফাদ অটোসের শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা। যা ২০২০ সালের জুন শেষে ছিল ৩৯ টাকা ৭৩ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২১ পয়সা। ২০১৯ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১ টাকা ২১ পয়সা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com