1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তিন শ্রমিক আহত - Nadibandar.com
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৩৫ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় কাজ করার সময় দেয়াল ভেঙে ইটের নিচে চাপা পড়ে তিন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন- মো. রিংকু (২৬), শহিদুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ শরীফ (২৮)।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহকর্মীরা। তিনজনই বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

ঢামেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।

মারুফ নামে আহতদের এক সহকর্মী জানান, ‘তেজগাঁও শান্তা টাওয়ারের বিপরীত পাশে একটি ভবনে দেওয়ালের কাজ করার সময় তাদের ওপরে দেওয়াল পড়ে গেলে গুরুতর আহত হন তারা। পরে উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারা এখন চিকিৎসাধীন।’

ঢামেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘তেজগাঁও থেকে তিন নির্মাণ শ্রমিক আহত অবস্থায় এসেছে। নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম বাম হাতে আঘাত পেয়েছেন। রিংকুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত এবং শরীফ মাথায় আঘাত পেয়েছে। তাদের তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com