1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে ছুরিকাঘাতে দুই যুবক আহত, হাসপাতালে ভর্তি - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৬৯ বার পঠিত

রাজধানীর পলাশীর মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সাগর (২৫) ও ইমরান (১৮) নামে দুই যুবক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহত সাগর বলেন, ‘আমি আর আমার এক ছোট ভাই লেবুর শরবতের ব্যবসা করি। বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে লেবু কেনার জন্য কারওয়ান বাজার যাচ্ছিলাম। পলাশীর মোড়ে পৌঁছানো মাত্রই ছিনতাইকারীরা আমাদের রিকশার গতিরোধ করে আমাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা আমাদের ছুরিকাঘাত করে আহত করে। পরে আমাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪২০০ টাকা নিয়ে পালিয়ে যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভোরে সাগর ও ইমরান লেবু কেনার জন্য কারওয়ান বাজার যাচ্ছিলেন। পলাশীর মোড়ে ছিনতাইকারীরা তাদের দুজনকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com