1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বোদায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে রেলপথমন্ত্রীর ত্রাণ বিতরণ - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২২০ বার পঠিত

পঞ্চগড়ের বোদায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ৫০ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে ময়দানিদঘী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড মো: নূরুল ইসলাম সুজন এমপি।

জেলা প্রশাসক ডা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com