1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে ৫ কোটি অনুদান - Nadibandar.com
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১৯২ বার পঠিত

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন।

এছাড়াও এই ট্রাস্টের পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য জমি ক্রয় বাবদ ‘আশ্রয়ণ প্রকল্প’কে পাঁচ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই ১০ কোটি টাকা বঙ্গবন্ধুকন্যা ব্যক্তিগত উদ্যোগে প্রদান করেছেন। সমাজের বিত্তশালী মানুষকে দরিদ্র ও দুস্থ মানুষের সহায়তায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com