1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হাকিমপুরে শিশুকে ধর্ষন, যুবক আটক - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ২০৮ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুরে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার হিলি বিজিবি ক্যাম্পের সামনে থেকে তদন্ত অফিসার এসআই বেলাল হোসেন তাকে আটক করে।

আটক রবিউল ইসলাম হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর (জিলাপি পট্রি) গ্রামের আনসার আলীর ছেলে । হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গত ২১ এপ্রিল শিশুটির বাবা অভিযোগ করেন তার ১০ বছর বয়সের শিশু কন্যাকে রবিউল নামে এক বখাটে যুবক ধর্ষন করেছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) সংক্রান্তে ধারা- ৯ (১)/৩০ এ মোতাবেক মামলা দায়ের করা হয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com