1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রিকশা থেকে পড়ে যুবকের মৃত্যু - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ১৩০ বার পঠিত

রাজধানীতে ধানমন্ডির মেট্রো শপিংমলের সামনে চলন্ত রিকশা থেকে পড়ে নাদিম হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় বলে পরিচয় দেয়া নাহিদুর রহমান জানান, রাত সাড়ে নয়টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর রোডের মেট্রো শপিংমলের সামনে চলন্ত রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দিলসাধপুর গ্রামে। বর্তমানে তিনি শুক্রাবাদ এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com