1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মতিঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১৬৯ বার পঠিত

রাজধানী মতিঝিল থানা এলাকায় রাস্তার ওপর থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা পেট্রোল ডিউটি করার রাস্তার ওপর জটলা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দেখি রাস্তার পাশে একটি রিকশা দাঁড়ানো এবং পাশেই একটি লোক পড়ে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসি।

এসআই জাফর আরও বলেন, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com