1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইটভাটার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২০৮ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটার দেয়াল ধসে মদিনা বেগম (৫২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মিজু (৪৭) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

রোববার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলির ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মদিনা বেগম জর্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই তপন জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামের শহিদুল ইসলাম ওলির ইটভাটায় কাজ করা অবস্থায় ভাটার দেয়াল ধসে মদিনা বেগম আহত হন। তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক মিজুকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com