1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২১২ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

সোমবার (১০ মে) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘ট্রাক অটোরিকশা সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ (৪০), একজন নারী (২৫) ও একজন শিশু (৬) রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, এরা সবাই পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ার বাসিন্দা।’

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। যতটুকু মনে হচ্ছে, ট্রাকটি উল্টো পথে এসেই অটোরিকশাকে ধাক্কা দিয়েছে।’

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com