1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার শপথ, মমতার হাতে ৬ দফতর - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৬৩ বার পঠিত

তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (১০ মে) নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভা রাজভবনে শপথগ্রহণ করে। এবারও স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্যসহ মোট ৬ দফতর নিজের হাতে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

রাজভবনে শপথ নেয়ার পর সেখান থেকে সরাসরি নবান্নে চলে আসেন মমতা। তারপরেই ঘোষণা দেয়া হয় মন্ত্রিসভার বিভিন্ন দফতরের দায়িত্ব। মমতার হাতে নতুন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থাকছে।

শেষ দুইবারের মতো এবারও তিনি স্বরাষ্ট্র ও পার্বত্য-বিষয়ক দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি দফতর নিজের হাতে রেখেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকছে- প্রশাসন ও কর্মীবর্গ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং উদ্বাস্তু ও পুনর্বাসন দফতর। এছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরও নিজের হাতে রেখেছেন তিনি। গত মন্ত্রিসভায় এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। সেই দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com