1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
গহীন পাহাড় থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক ১ - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৫৩ বার পঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামা ভাগিনা ঝিরি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবি।

গতকাল রোববার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামা ভাগিনা ঝিরি এলাকার পাহাড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার তেরঝিরি এলাকার বাসিন্দা মৃত নাদিরুজ্জানের ছেলে মো. কবির আহম্মদ।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি আস্তানা থেকে পাঁচটি দেশীয় তৈরি এলজি রাইফেল উদ্ধার করা হয়। সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠপাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামা ভাগিনা ঝিরি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ কবির আহম্মদ নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com