1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৩ দিনের রিমান্ডে মামুনুল - Nadibandar.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১৭৬ বার পঠিত

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-সম্পাদক মামুনুল হককে তিন দিনের রিমান্ডে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকালে কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেয়া হয়।

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় মামুনুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ডে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ হেফাজত ইসলামের ১৪ নেতাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার থেকে তার তিন দিনের রিমান্ড কার্যকর হবে।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com