1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শান্তিনগরে নয়তলা ভবনের বেলকনি থেকে পড়ে প্রাণ গেল শিশুর - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১৩৫ বার পঠিত

রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিনগর এলাকায় নয়তলার বেলকনি থেকে পড়ে কাকলী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মে) বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা কামাল হোসেন জানান, কাকলীকে দেখাশুনার জন্য আমার ফুফু সালেহা বেগমকে শাহজাহানপুর ৪/১ শান্তিনগর ৫ম নম্বর ইন্নু বিল্ডিংয়ে তার বাসায় দিয়ে গিয়েছিলেন তিনি। সোমবার বিকেলে ফুফু ঘুমিয়েছিলেন। সে সময় কাকলী বেলকনি দিয়ে নয়তলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com