1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আওয়ামী লীগ সরকার আমলাতান্ত্রিক : ফখরুল - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৮৩ বার পঠিত

আওয়ামী লীগ সরকার রাজনৈতিক নয়, আমলাতান্ত্রিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘রাজনৈতিক নেতৃত্ব যদি থাকত, তাহলে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ হতো না। এরা (আওয়ামী লীগ) ফ্যাসিস্ট সরকার, তাই তাদের নির্ভর করতে হয় আমলাদের ওপর ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। যে কারণে অন্যান্য ব্যবস্থাগুলোকেও তারা দলীয়করণ করে ফেলেছে।’

বুধবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জেলা, উপজেলা, পৌর ও থানা শাখার নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু করা ছাড়া অন্য কোনো পথ নেই তাদের। এ সরকার দমন, নির্যাতন, সাংবাদিক দলন ও মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com