1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দেশ-জনগণের কল্যাণে নিবিড়ভাবে কাজ করুন: পদোন্নতিপ্রাপ্তদের আইজিপি - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৪২ বার পঠিত

বাংলাদেশ পুলিশের সিনিয়র লিডার হিসেবে দেশ ও জনগণের কল্যাণে আরও নিবেদিত হয়ে নিবিড়ভাবে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (১৯ মে) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুম শাপলায় পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত আইজির র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

jagonews24

আইজিপি ড. বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. দিদার আহম্মদ, মো. আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন ও মো. শফিকুল ইসলাম।

আইজিপি বলেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আজ আপনারা পুলিশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। এখন আপনাদের শুধু দেয়ার পালা। আপনাদের দেশ, জনগণ, বাংলাদেশ পুলিশ এবং সিনিয়র ও জুনিয়র সহকর্মীদের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশকে একটি শক্তিশালী ও মর্যাদাবান সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে, এর গুরুত্ব বাড়াতে হবে। গর্বভরে সম্মানের সাথে চাকরি করতে হবে, যাতে চাকরি শেষে গর্ব নিয়ে বাড়ি যাওয়া যায়।

jagonews24

পুলিশিংয়ের প্রতিটি ক্ষেত্রে সুপারভিশন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা ও এর উৎকর্ষ সাধনে সুপারভিশনের কোনো বিকল্প নেই। আপনাদের এ দায়িত্ব নিতে হবে। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে হবে, সুপারভিশনের ওপর জোর দিতে হবে।

আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।

jagonews24

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়াও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com