1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গুলশানে যুবকের আত্মহত্যা, ‘বেতন না পাওয়ার হতাশা ছিল’ দাবি স্ত্রীর - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৩৮ বার পঠিত

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় স্টিফেন সেতু গোমেজ (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার। শনিবার (২২ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী প্রিয়াঙ্কা হার্নি বলেন, ‘আমরা দুজনেই চাকরি করতাম। এখন আমি চাকরি করি না। করোনার কারণে আমাদের সংসার ভালো চলছিল না। তার অফিস থেকে বেতনও ঠিকমতো পাচ্ছিল না। এসব নিয়ে মানসিক চিন্তায় হতাশাগ্রস্ত ছিলেন তিনি। হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। আমাদের ছয় বছর হলো বিয়ে হয়েছে। আমাদের কোনো সন্তান নেই।’

তিনি আরও জানান, সেতু গোমেজ রাজধানীর উত্তর কাফরুলের বাসিন্দা স্যামুয়েল গোমেজের সন্তান। বর্তমানে তারা গুলশানের কালাচাঁদপুর এলাকায় ভাড়া থাকতেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আলম বলেন, ‘আমরা খবর পেয়ে গুলশানের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে তার মরদেহ দেখতে পাই। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রোববার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক নানা চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com