1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মসজিদের সেপটিক ট্যাংকে পোশাক শ্রমিকের মরদেহ, ইমাম আটক - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৩২ বার পঠিত

রাজধানীর দক্ষিণখান সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৪০) নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই মসজিদের ইমাম আব্দুর রহমানকে (৬৪) আটক করেছে র্যাব-১।

মঙ্গলবার (২৫ মে) ভোর ৫টার দিকে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে ৭ টুকরা মরদেহ উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ।

র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের মূলহোতা সরদার বাড়ি জামে মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আজহারুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পলিশ। আজহারুল পেশায় একজন পোশাক শ্রমকি। তিনি দক্ষিণখানের মধুবাগ এলাকার ইউসুফ গাজীর ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম হোসেন বলেন, আব্দুর রহমান ও আজাহারের মধ্যে আগে থেকেই ভালো যোগাযোগ ছিল। গত শুক্রবার থেকে আজহারুল নিখোঁজ ছিলেন। একটি সোর্সের মাধ্যমে র্যাব খবর পায়, আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে আজহারুলের সন্ধান মিলবে।

আটকের পর জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান জানান, আজহারুলকে হত্যার পর তার মরদেহ ৭ টুকরো করে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে সিমেন্ট ঢালাই করে দেয়া হয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার শুরু করে পুলিশ। একে একে তার শরীরের বিভিন্ন টুকরা অংশ বের করে আনা হয়। পরে সেগুলো পুরাপুরি মিলে যায়।

এই হত্যাকাণ্ডে একটি মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com