1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বোয়ালখালীতে ইয়াবা ব‍্যবসায়ী আটক - Nadibandar.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৯১ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে বেলাল উদ্দিন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। (২৪ মে) সোমবার রাতে কক্সবাজার থেকে ইয়াবা এনে বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের মুকুন্দরামের হাটে পৌঁছলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত বেলাল কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল তুলাতলী চৌকিদার বাড়ীর আবুল কালামের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ী বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com