1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১২৩ বার পঠিত

রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আনোয়ার হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ মে) সকাল সাড়ে সাতটার দিকে রামপুরা হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে পশ্চিম হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাস্তায় মোটরসাইকেল না পেলেও হেলমেটসহ তাকে আমরা উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পশ্চিম রামপুরা কাজীপাড়া থেকে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি এসেছে। আসার পরেই তিনি মারা যান। নিহত ব্যক্তির শুধু নামটা আমরা জানতে পেরেছি বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com