রাজধানীর জয়কালী মন্দির এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক নারীকে উদ্ধার করেছে ওয়ারী থানা পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর।
বুধবার (২৬ মে) ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর সোয়া ২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
এসআই আরিফ আরও বলেন, কী কারণে তিনি রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়েছিলেন তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
নদী বন্দর / এসকে