1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মোহাম্মদপুরে আগুনে দগ্ধ শিশু মোরসালিন মারা গেছে - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৩৬ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ শিশু মোরসালিন (২) মারা গেছে।

শনিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। তার বাবা সোহেল ৮০ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে এবং মা লাবণী ৩০ শতাংশ দগ্ধ নিয়ে ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৮ মে) রাত ৩টার দিকে নবোদয় হাউজিংয়ের ‘সি’ ব্লকের ২ নম্বর টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় শিশু মোরসালিনসহ তার বাবা মোহাম্মদ সোহেল (২৭) ও মা লাবণী আক্তার (১৮) দগ্ধ হন।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com