1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কানাডায় গোলাগুলিতে নিহত ১, আহত ৪ - Nadibandar.com
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৭৪ বার পঠিত

কানাডায় টরোন্টো শহরের কাছাকাছি পিল এলাকায় গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন। পুলিশ হতাহতের খবর নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শনিবার গোলাগুলির ঘটনার পর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

এই গোলাগুলির ঘটনা কেন ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গোলাগুলিতে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, চিকেন ল্যান্ডের কাছে একটি ছোট রেস্টুরেন্টে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com