1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নারীর - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৩৮ বার পঠিত

রাজধানীর শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছেন। রোববার (৩০ মে) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাইভেটকারচালক সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি উবারে প্রাইভেটকার চালাতেন।

সিদ্দিকুর রহমান জানান, ‘হাইকোর্ট মেইন গেট ও কদম ফোয়ারার মাঝামাঝি স্থানে রাস্তা পারা হওয়ার সময় ওই নারী গাড়ির সামনে লাফ দিয়ে এসে সামনে পড়েন। এ সময় প্রাইভেটকার দ্রুত ব্রেক করলে তিনি গাড়িতে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি। আমার গাড়ির আরোহী হাফসা খানসহ আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।’

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে ওই উবারচালককে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com