1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২০২ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে মো. আজম (২৬) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. আজম ওই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সামশুল আলমের ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি টেলিকমের দোকান চালাতেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ভুঁইয়া।

তিনি বলেন, ‘রাতে দোকানেই ঘুমিয়েছিলেন আজম। সকালে লোকজনের ডাকাডাকিতে না উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ওই ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com