1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ১২৮ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানা এলাকার দোয়েল চত্বর থেকে উদ্ধার হওয়া অচেতন যুবক আবুল হোসেন রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মৃত রনির গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর পশ্চিম সৈয়দপুর গ্রামে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল মতিনের ছেলে। 

রনি নিউমার্কেট থানাধীন ৩২৪ এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে তিন পথচারী আবুল হোসেন রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। ওই সময় রনি অচেতন ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। রনির মাথায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, নিহতের বাবা আব্দুল মতিন বলেন, শুনেছি আঘাতপ্রাপ্ত অবস্থায় পথচারীরা মেডিকেলে নিয়ে আসেন তাকে। এরপর তারা পালিয়ে যান।

আবদুল মতিনের দাবি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা যায়নি তার ছেলে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা হলে তার শরীরে আরও আঘাতের চিহ্ন থাকত। 

এ বিষয়ে বাচ্চু মিয়া বলেন, রনিকে ভর্তি করা সেই পথচারীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের দেওয়া মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com