1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
চীনে ছুরি হামলায় ৫ জন নিহত, আহত ১৫ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২০২ বার পঠিত

চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা ও ১৫ জনকে আহত করেছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া এ কথা জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, সাংহাই থেকে ৪৩০ কিলোমিটার (২৭০ মাইল) পশ্চিমে আনহুই প্রদেশের আনকিংয়ের রাস্তায় শনিবার বিকেলে এই ছুরি হামলা চালানো হয়।

উইবো সামাজিক নেটওয়ার্কে এক পোস্টে আনকিং পাবলিক সিকিউরিটি ব্যুরো বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এই হামলার ঘটনার তদন্ত চলছে।

চীনে প্রায়ই ছুরি হামলার ঘটনা ঘটে থাকে, দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি ব্যবস্থা রয়েছে।

গত এপ্রিলে মাসে দক্ষিণ চীনের একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে দুই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com