1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গুলিস্তান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৩৫ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। 

রোববার (৬ জুন) বেলা আড়াইটার দিকে গোলাপ শাহ মাজারের পাশে হোটেল আল মনসুরের সামনে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির বয়স আনুমানিক (৫৫) বছর হবে। তার পরনে ছিল চেক লুঙ্গি।

পল্টন থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় বলেন, ওই লোককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকজন থেকে জানতে পারি তিনি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। ধারণা করছি অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নদী বন্দর / পিকে

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com