1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বন্ধ থাকবে বিয়ের অনুষ্ঠান, করা যাবে না পিকনিকও - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১২৮ বার পঠিত

বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও ১০ দিন। এই সময়ের মধ্যে বিবাহোত্তর অনুষ্ঠান বা ওয়ালিমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। একই সঙ্গে জন্মদিন, পিকনিক, পার্টিও বন্ধ রাখতে বলা হয়েছে।

বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে পাঁচটি শর্ত দেয়া হয়েছে। এতে বলা হয়, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান/ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই জনসমাগম হয় এমন অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু অনেকে তা মানছেন না। সেই প্রেক্ষাপটে এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেয়া হলো।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com