1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কমলাপুরে মেট্রো রেলের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৬৬ বার পঠিত

রাজধানীর মতিঝিলের কমলাপুর এলাকায় নয়ন শরীফ (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মেট্রো রেল প্রকল্পের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কমলাপুরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে কমলাপুরের কবি জসীমউদ্দিন রোডের ৩ নম্বর বাসার একটি রুমের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই হাবিজ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নয়ন যে বাসায় ভাড়া থাকতেন সেটির মালিক রাকিবুল হাসান খান বলেন, সে চলতি মাসে আমার বাসা ভাড়া নেয়। সে মতিঝিলে মেট্রো রেলের সিকিউরিটি হিসেবে কর্মরত ছিলেন। রাতের খাবার খাওয়ার পর নিজের রুমে দরজা বন্ধ করে দেয়। পরে অনেকক্ষণ ডাকাডাকি করেও সে দরজা খুলছিল না। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

তিনি জানান, মৃত নয়নের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তাড়াইল গ্রামে। তার বাবার নাম বাবু মিয়া।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com