1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হালুয়াঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৩৮ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে ফের বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোবরাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে মোঃ খাইরুল ইসলাম (৪০) নামে এক গরু চোরাকারবারী নিহত হয়েছেন। নিহত গরু চোরাকারবারি গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।

সূত্র আরও জানায়, গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটায় গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে উদ্দেশ্য করে গুলি করে। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক।

উল্লেখ্য, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com