1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত - Nadibandar.com
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৪ বার পঠিত

রাজধানীর শাহাবাগ থানাধীন রেলওয়ে কর্মচারী সরকারি হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৪০) নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোরে সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।’

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com