1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কর্ণফুলীতে ডুবল মাছ ধরার ট্রলার - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২১৪ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফভি ক্রিস্টাল-৮’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে নদীর শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, ‘রাতে শাহ আমানত সেতু এলাকায় মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ওই এলাকা চিহ্নিত করা হয়েছে, যাতে পরবর্তী কোনো দুর্ঘটনা না ঘটে।’

তিনি আরও বলেন, ‘এখন জোয়ারের সময়। তাই ট্রলারটি দেখা যাচ্ছে না। ভাটার সময় সেটি যদি দেখা যায়, তবে পরবর্তী ব্যবস্থা নেয়া যাবে।’

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com