1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বনানীতে পিকআপে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৯২ বার পঠিত

রাজধানীর বনানীতে পিকআপভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল জলিল মোল্লা (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই পিকআপভ্যানের চালক। শনিবার (১২ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী পথচারী সাজেদুল ইসলাম বলেন, বনানীর নেভি হেড কোয়ার্টারের সামনে একটি পিকআপভ্যানকে দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপচালকসহ চারজন আহত হন। তাদের ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চালক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাড়ি গাজীপুরের দয়াগঞ্জ এরশাদনগর এলাকায়। বাবার নাম তমিজউদ্দিন মোল্লা।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com