1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হাতিয়ায় সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৫০৪ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে মেঘনা নদী। এ কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। এ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমাণ কয়েকশ যাত্রী।

জেলা প্রশাসক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে সাময়িকভাবে সব নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ পুনরায় চলাচল শুরু হবে।’

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com