1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পাওনা টাকা নিয়ে বিতণ্ডায় মামাকে ছুরিকাঘাতে হত্যা - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৩৭ বার পঠিত

জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডায় ভাগ্নে রাজু আহম্মেদের ছুরিকাঘাতে মামা মোস্তাক হোসেন (৩৪) নিহত হয়েছেন। এসময় মোস্তাকের অপর ভাগ্নে জিম হোসেন (১৮) আহত হন। তিনি গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (১৬ জুন) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোস্তাক পৌর শহরের হারাইল গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ও আহত জিম একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। আর ঘাতক ভাগ্নে রাজু আহম্মেদ একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, রাজু আহম্মেদ তার মামা মোস্তাককে কিছু টাকা ধার দেন। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ-বিতণ্ডার একপর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি এনে মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন। এসময় রাজুর খালাতো ভাই ও মোস্তাকের অপর ভাগ্নে জিম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে রাজু তাকেও আঘাত করেন।

jagonews24

কোপানোর সময় তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। এছাড়া তারা আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাককে মৃত ঘোষণা করেন। আর আহত জিমের অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com