1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আবু ত্ব-হাকে উদ্ধারে অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে ডিবি - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৪৬ বার পঠিত

আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজন নিখোঁজের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, তাদেরকে উদ্ধারে অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে ডিবি।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ত্ব-হাসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে।

রাজধানীর রংপুর থেকে ফেরার পথে গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আবু ত্ব-হার স্ত্রী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজে বের করতে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। তারা কিছু সুনির্দিষ্ট পয়েন্টকে সামনে রেখে তাদের উদ্ধারের জন্য কাজ করছেন।

তবে বৃহস্পতিবার (১৭ জুন) সকালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আবু ত্ব-হার কোনো হদিস পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানাগুলোতে তদন্ত কাজ চলছে বলে জানা যায়।

গত সোমবার (১৪ জুন) আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে ডিএমপির পল্লবী থানা।

গতকাল বুধবার (১৬ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বামী নিখোঁজ হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে করেন তার স্ত্রী সাবেকুন নাহার।

সংবাদ সম্মেলনে সাবেকুন নাহার বলেন, ‘আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আমি একজন স্ত্রী হিসেব জানি না আমার স্বামী কোথায়। আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করতেছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশি কিছু চাই না। আমি তাকে অনেক ভালোবাসি।’

এর আগে স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর খোলা চিঠিও দিয়েছিলেন সাবেকুন নাহার।

চিঠিতে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু’হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি। আবু ত্ব-হা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।’

এছাড়া গত মঙ্গলবার (১৫ জুন) সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালক বরাবরও দুইটি চিঠি দেন।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com