1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ছেলের মৃত্যুর ৩ দিন পর চলে গেলেন সাংবাদিক সরওয়ার খানও - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২০৭ বার পঠিত

ছেলের মৃত্যুর মাত্র তিন দিন পর মারা গেলেন বগুড়ার দুপচাঁচিয়ার সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা এম সরওয়ার খান (৭০)।

বৃৃহস্পতিবার (১৭ জুন) ভোর ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সরওয়ার খান দুপচাঁচিয়ার পৌর এলাকার বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

এরআগে গত ১৪ জুন রাতে তার একমাত্র ছেলে সেতু খান (৩২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ছেলের আকস্মিক মৃত্যুতে অসুস্থ সরওয়ার খান মারাত্মকভাবে ভেঙে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছেলের মৃত্যুর তিন দিন পর সাংবাদিক সরওয়ার খানের মৃত্যুতে পরিবারে শোকের মাতাম চলছে।

দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক বলেন, তিনি এ উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ছিলেন। ছেলের মৃত্যুর পর তার এমন আকষ্মিক মৃত্যু বড়ই বেদনাদায়ক।

আদমদীঘির আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী জানান, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষী ছিলেন সরওয়ার খান।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com