1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাড্ডায় গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৪৬ বার পঠিত

রাজধানীর দক্ষিণ বাড্ডার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ সুজন (৩০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

রোববার (২০ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শাহ আলম জানান, এক মেয়ের সঙ্গে তার প্রেম ছিল। আজ ওই প্রেমিকার সঙ্গে তার মনোমালিন্য হলে অভিমানে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে সে ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। বর্তমানে দক্ষিণ বাড্ডার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড্ডা থেকে সুজন নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com