স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রুবেদ আমিন বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ক্রমেই বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন বিভাগে করোনার সংক্রমণ সর্বোচ্চ ৮৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত মাত্র এক সপ্তাহে ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তন্মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে লকডাউন (বিধিনিষেধ) প্রতিপালন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে না চললে চরম বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় লকডাউন প্রতিপালনে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার অনুরোধ জানান তিনি।

বুধবার (২৩ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
নদী বন্দর / এমকে