1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৪৯ বার পঠিত

করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও একজন সম্মুখযোদ্ধা। তার নাম মো. আজিজুর রহমান (৫১)। তিনি খুলনা জেলা পুলিশের পাইকগাছা কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

করোনাকালে জনগণকে সুরক্ষাসেবা দিতে গিয়ে এ নিয়ে ৯৭ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন। বুধবার (২৩ জুন) রাতে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, কনস্টেবল আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে বুধবার বিকেল সাড়ে চারটায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার মোড়গাছা গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আইজিপির শোক

করোনায় জীবন উৎসর্গকারী কনস্টেবল মো. আজিজুর রহমানের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com