1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন আর নেই - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৪৫ বার পঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক দফতর সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর সিনিয়র সদস্য মমতাজ উদ্দিন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৭ জুন) সকালে কুমিল্লার বরুড়া উপজেলার নিজের গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন ডিআরইউ’র প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদের বড় ভাই। রবিবার বাদ আছর বরুড়ার শিলমুড়ি ইউনিয়নের সুলতানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছেন। কমিটির পক্ষ থেকে সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) সাংবাদিক মমতাজ উদ্দিনের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com