1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে তদন্ত কমিটি করা হবে : আইজিপি - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৩৭ বার পঠিত

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (২৮ জুন) বেলা ১১টা ১০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বাংসযজ্ঞ হতো। তবে সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হবে।’

এর আগে সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে তিনি ঘটনাস্থলে যান। এসময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সোমবার (২৮ জুন) সকাল পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত বেশ কয়েকজন ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com