1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নেত্রকোনায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৯৬ বার পঠিত

নেত্রকোনার মদনে নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর রবিন (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টার দিকে পরশখিলা গ্রামের মগড়া নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রবিন ওই গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে। সে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মদন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, সোমবার দুপুরে নিজ বাড়ির পাশের মগড়া নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে যায় রবিন। নদীতে স্রোত বেশি থাকায় পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। পরে কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দল এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান বন্ধ করেন। মঙ্গলবার সকালে ফের অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com