1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২০৪ বার পঠিত

রাজধানীর বনশ্রী এলাকায় ট্রপিক্যাল হাউজ নামের একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোতালেব (২২)।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ফিরোজ জানান, অসাবধানতাবশত ওই নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মোতালেব। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। বাবার নাম আবু সাঈদ। কাজের সূত্রে তিনি ওই ভবনেই থাকতেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com