1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে বের হচ্ছে গ্যাস - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৪৪ বার পঠিত

রাজধানীর মগবাজারে ওয়ারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে নিয়োজিত রয়েছে।

রোববার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ‘সকাল ৯টা ৩৮ মিনিটে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গ্যাস বের হওয়ার কারণ অনুসন্ধান ও তা বন্ধের জন্য অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে সেখানে কাজ চলছে।

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। বাসে, গাড়িতে, ভবনে, পথে থাকা শতাধিক মানুষ এতে আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় গত ২৯ জুন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম। সর্বশেষ এ ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বম্ব ডিসপোজাল ইউনিটকে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com