1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ঈদে লবণ সরবরাহ নিশ্চিতে বিসিকের তাগিদ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৪৯ বার পঠিত

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রায় ১ লাখ টন লবণ ব্যবহৃত হয়। এ অবস্থায় ঈদুল আজহাকে সামনে রেখে লবণ কারখানাগুলো নিয়মিত চালু রেখে লবণ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে বলেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

রোববার (৪ জুলাই) সংস্থাটির একটি নির্দেশনায় এ কথা বলা হয়। এতে বলা হয়েছে, আগামী ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য লবণ ব্যবহৃত হয়। ঈদুল আজহার সময় চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য কম/বেশি ১ লাখ টনের মতো লবণের প্রয়ােজন হয়।

এই সময়ে সকল লবণ কারখানা নিয়মিত চালু রেখে লবণ প্রক্রিয়াজাত করে ডিলার/পাইকারি/খুচরা বিক্রেতা পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে সরবরাহের ব্যবস্থা করলে স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের জন্য লবণের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এমতাবস্থায়, আসন্ন ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য লবণ কারখানা নিয়মিত চালু রেখে উৎপাদিত লবণ ডিলার/পাইকারি/খুচরা বিক্রেতা পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিসিক।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com