1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২১০ বার পঠিত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়ায় আরও আটজন মারা গেছেন। এদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ছয়জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন ও শিবগঞ্জে নিজ বাড়িতে মারা গেছেন একজন ।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৬২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৪ জন।

সোমবার (৫ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্য ব্যক্তিরা হলেন, বগুড়া দুপচাঁচিয়ার রুপ কুমার বসাক (৪৫), সদরের মকবুল হোসেন (৭৫) ও আব্দুল লতিফ (৫৩), জয়পুরহাটের চম্পা (৩৯), আদমদীঘির হালিমা বেগম (৪০) ও শিবগঞ্জের শাহজাহান আলী (৬২)।

রোববার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৬৮ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪টি নমুনায় ছয়জনের ও অ্যান্টিজেন পরীক্ষায় ১৯৩টি নমুনায় ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া ঢাকায় পাঠানো ৬২৬ নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭টি নমুনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরের ২৪৭ জন, সারিয়াকান্দিতে ১৬ জন, আদমদীঘিতে ১৫ জন, শেরপুরে ৯ জন, শিবগঞ্জে সাতজন, গাবতলী ছয়জন, দুপচাঁচিয়ায় পাঁচজন, ধুনটে পাঁচজন, কাহালু ও নন্দীগ্রামে দুজন করে ব্যক্তি রয়েছেন।

সোমবার সকালে পাওয়া সর্বশেষ ফল অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৯৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৯৯৫ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪২৯ জনের। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ২৬৯ জন।

নদী বন্দর / এমকে

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com