1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
২৮ আরোহী নিয়ে নিখোঁজ রাশিয়ার বিমান - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৯৫ বার পঠিত

২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার ফার ইস্ট এলাকায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর এএফপির।

এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে ২৮ আরোহী ছিল যাদের মধ্যে ছয়জন ক্রু সদস্য। এছাড়া আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও রয়েছে বলে জানা গেছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com