1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৯৭ বার পঠিত
জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক শোকবার্তায় শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদেরের মৃত্যুর সংবাদে তথ্যমন্ত্রী শোক প্রকাশ করেন। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। 

মন্ত্রী তার শোকবার্তায় বলেন, হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জনকারী আব্দুল কাদের অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ম্যাগাজিন অনুষ্ঠানেও প্রিয়মুখ ছিলেন। তার অভিনীত নাটক ও অন্যান্য শিল্পমাধ্যমে তিনি দেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন। 

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com